সোমবার শ্রী শ্রী শ্যামা পূজা, দুর্গাপূজার পর পূর্ণিমা তিথিতে শ্রীশ্রী লক্ষ্মি পূজা এবং অমাবস্যা তিথিতে এ পূজা অনুষ্ঠিত হয়। দুস্কৃতিকারীদের বিন্যাশ ও ধর্মকে প্রতিষ্ঠিত করতে দেবী বিভিন্ন রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে দুস্কৃতিকারীদের বিন্যাশ এবং জগতকে রক্ষা করেছেন।
সিরাজগঞ্জের রায়গঞ্জসহ সারাদেশ ব্যাপী এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। অসুর চন্দ-মুন্ড ও শুভ-নিশুভ বধ করতে মাতা চামুন্ডা রূপ ধারণ করেছিলেন। অসুরদের নিধন করতে গিয়ে মাতা উন্মাদ হয়ে গিয়েছিলেন। তখন দেবাদি দেব মহাদেব বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র বাজিয়েও মাতাকে স্বাভাবিক জ্ঞানে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। অবশেষে শিব নিজেই মায়ের সামনে রাস্তার উপর শুয়ে পড়েন। তখন মাতা শিবকে শত্র“ ভেবে তার শরীরের উপর পা রেখে মুখের দিকে তাকাতেই স্বাভাবিক হয়ে পড়েন। তখন মাতা দেখেন তার মায়ের নীচে তারই স্বামী দেবাদিদেব মহাদেব।
এ রূপ জগৎবাসী কালী মাতার পূজা করে থাকেন। আছ দ্বিপাবলী অনুষ্ঠান। আজ সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন করে দ্বিপাবলী অনুষ্ঠান পালন করবেন ।
শ্যামা পূজা উপলক্ষে রায়গঞ্জের ১৬ টি মহাশ্মশান ও শ্মশানকালী মন্দিরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে সন্ধ্যা ৭টায় চিতায় মাল্যদান, রাত ৮টায় মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা। রাত ৯টায় মায়ের পূজা ও পূজা শেষে ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ।
রায়গঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রনজিত সেন বলেন, আজ সন্ধ্যা উপজেলার ১৬ সার্বজনীন পূজা মন্দির সহ পারিবারিক ভাবেও শ্যামা পূজা অনুষ্ঠিত হবে। আগামীকাল মঙ্গলবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এ ধর্মীয় অনুষ্ঠান।

