• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • খুবিতে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন সৃষ্টিশীল কাজের মাধ্যমে নিজেদের সক্ষমতা 

     swadhinshomoy 
    22nd Oct 2025 4:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    এইচ এম সাগর (হিরামন) খুলনা :

    খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে ৪ দিনব্যাপী বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ২১ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২.৩০ মিনিটে চারুকলা স্কুলের আঙিনা’য় এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, চারুকলা স্কুলের তিনটি ডিসিপ্লিনে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। তাদের সৃষ্টিশীল কাজই সফলতার সাক্ষ্য বহন করে। সংকট ও সীমাবদ্ধতার মধ্যেও তারা ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে- এর জন্য আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করি, খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা দেশ বরেণ্য শিল্পী হয়ে আমাদের গৌরবান্বিত করবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, শিল্প মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিল্পচর্চা শুধু নান্দনিক আনন্দ নয়, এটি সমাজ ও জাতির মানসিক বিকাশের অন্যতম মাধ্যম। বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করে, আর শিল্প তাকে করে সুন্দর ও পরিপূর্ণ। তাই দেশের সামগ্রিক উন্নয়নে বিজ্ঞানের পাশাপাশি শিল্প-সংস্কৃতির বিকাশও সমানভাবে প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, শিল্প মানুষের হৃদয় স্পর্শ করে, মন ও সমাজে পরিবর্তন আনে। শিল্পের মাধ্যমে মানুষের ভাবনা, সময় ও জীবন প্রভাবিত হয়। এটি মানুষকে সংবেদনশীল, মানবিক ও উদার হতে শেখায়। তাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একাডেমিক সাফল্যের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতিতেও সম্পৃক্ততা রাখলে সামগ্রিকভাবে তারা পরিণত নাগরিক হয়ে উঠবে।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান ড. মোঃ তরিকত ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব-ই-খুদা। অনুষ্ঠানের শুরুতে বাঁশি বাজিয়ে মনোমুগ্ধকর আবহ সৃষ্টি করেন ডিসিপ্লিনের অ্যালামনাই তপু দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থী অর্পন রায় ও ফারিহা তাসনিম।
    অনুষ্ঠানে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. সাইফুল্লাহ আবিরকে ‘শিল্পী শশিভূষণ পাল গ্র্যান্ড অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এছাড়া ডিসিপ্লিনের ব্যাচেলর ও মাস্টার্স প্রতিটি সেমিস্টার থেকে দুইজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।
    পরে উপাচার্য শিল্পী শশিভূষণ পাল আর্ট গ্যালারিতে ফিতা কেটে ৪ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরে তিনি প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলো ঘুরে দেখেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ প্রদর্শনী আগামী ২৪ অক্টোবর পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা) অনুষ্ঠিত হবে। এবারের প্রদর্শনীতে ৯৫ জন শিক্ষার্থীর ১২০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। ##

     

    খুবিতে হিট প্রকল্পের আওতায় ইউএটিএফএস’র সমন্বয় সভা অনুষ্ঠিত

    এইচ এম সাগর (হিরামন) খুলনা :
    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘ইউনিভার্সিটি একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড সেক্রেটারিয়েট’ (ইউএটিএফএস) এর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর (মঙ্গলবার) সকালে প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, হিট প্রকল্পের গবেষণা কার্যক্রম থেকে বড় ধরনের আউটকাম বা দৃশ্যমান ফলাফল বের করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের গবেষণাগত সক্ষমতা আরও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। উপাচার্য প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য যোগ্য জনবল নিয়োগ, সুনির্দিষ্ট প্রকিউরমেন্ট ও ফিন্যান্সিয়াল প্ল্যান প্রণয়ন এবং বিশেষ করে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার ওপরগুরুত্বারোপ করেন। ইউএটিএফএস’র আহ্বায়ক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় হিট প্রকল্পের এসপিএম যথাক্রমে প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রফেসর ড. এআরএম মোস্তাফিজার রহমান, প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার, প্রফেসর ড. অলোকেশ কুমার ঘোষ, সহযোগী অধ্যাপক ড. মুহাঃ মোস্তফা কামাল, প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম, প্রফেসর ড. খান মেহেদী হাসান, এএসপিএম গাজী মোঃ মঞ্জুর মুর্শিদ, ইউএটিএফএস সদস্য প্রফেসর ড. মোঃ মাহবুব হোসেন উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031