মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে কৃষকদের নিয়ে তামাক চাষ নিরুৎসাহিত করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বিকালে উপজেলার ধানাইদহ খলিশাডাঙ্গা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে কৃষকদের নিয়ে তামাক চাষ নিরুৎসাহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আসমা শাহীন,
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, মূল প্রবন্ধ উপস্থাপন উপজেলা কৃষিবীদ মোঃ সজীব আল মারুফ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার হোসনে আরা মিরা, উপজেলা বন কর্মকর্তা,
৪নং নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা সাহেব, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিলটন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সহ এলাকার কৃষক তামাক চাষি ও সার ডিলার প্রমুখ।

