swadhinshomoy
22nd Oct 2025 5:58 pm | অনলাইন সংস্করণ Print
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
সকল শিক্ষার্থী অভিবাবক শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শুভানুধ্যায়ীকে প্রীতি শুভেচ্ছা ও শুভ কামনায় নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় নাটোর শহরের জজকোর্ট এলাকা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ- আঞ্চলিক কেন্দ্র নাটোর এর আয়োজনে বর্ণাঢ্যে শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উন্মক্ত অফিসে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপ – আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার, সেকশন অফিসার গোলাম মোস্তফা সহ কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন অনেক ঝরে পড়া শিক্ষার্থীরা এই উন্মক্ত বিশ্ববিদ্যালযে পড়াশুনা করে তাদের জীবন মান উন্নয়ন করছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

