• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন 

     swadhinshomoy 
    22nd Oct 2025 5:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে ও নিরাপদ সড়ক এবং ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায় সাহেবগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তির্গ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

    সাহেবগঞ্জ বাজার কমিটির সভাপতি আব্দুল মোমিন সরকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক, জার্মান বিএনপি’র যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।

    বক্তারা বলেন, সাহেবগঞ্জ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় ও উল্টো পথে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত ১৯ অক্টোবর একই স্থানে দত্তকুশা গ্রামের উপসহকারী প্রকৌশলী রবিন ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হন।

    তারা দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ ও স্থায়ী ট্রাফিক পুলিশ নিয়োগের দাবি জানান।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “জনস্বার্থে এ দাবিটি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031