• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজনীতিতে পরিবর্তন আনতে তরুণদের অংশগ্রহণ জরুরি: নওশাদ জমির 

     swadhinshomoy 
    23rd Oct 2025 3:06 pm  |  অনলাইন সংস্করণ Print

    মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, “দেশ গঠনে নবীনদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতিতে এখন একটি পরিবর্তনের ধারা শুরু হয়েছে। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন ও অগ্রসর। নেতারা যা বলবেন, তাই হবে—এমন সময় আর নেই।”

    তিনি বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মানুষ এখন মুহূর্তেই সব খবর জানতে পারে। তাই দেশ গঠন ও রাজনৈতিক পরিবর্তনে তরুণদের মতামত ও অংশগ্রহণ অপরিহার্য।”

    ব্যারিস্টার নওশাদ জমির আরও বলেন, “তরুণদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি জানতে আমরা একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করেছি। এতে নবীনরা লিখবে—‘২০৫০ সালের বাংলাদেশ ও আমার জেলা পঞ্চগড়কে তারা কেমন দেখতে চায়।’ তরুণদের এই চিন্তা-ভাবনা থেকেই রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।”

    ‘ঘরে ঘরে, জনে জনে’ শিরোনামে বিএনপির গণসংযোগ কর্মসূচির নবম দিনের মতো বুধবারও জেলা শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

    এ সময় ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “একটি প্রথম শ্রেণির পৌরসভা হয়েও পঞ্চগড়ে গত ১৯ বছরে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট এখনো কাঁচা, ড্রেনেজ ব্যবস্থা অনুন্নত। পৌরবাসীর সঙ্গে কথা বলে আমরা এসব সমস্যা জেনেছি। বিএনপি ক্ষমতায় এলে আধুনিক পৌরসভা গঠনে আমরা কাজ করবো।”

    মতবিনিময় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031