গৌতম কুমার মহন্ত,নওগাঁ জেলা প্রতিনিধিঃ
সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে আধুনিক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষে নওগাঁর মহাদেবপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রবিউল আলম বুলেট।মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সুমন কুমার সিং এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল,সিনিয়র, সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, এস.এম আব্দুল হান্নান, উপজেলা যুবদল নেতা কাজী শামসুজ্জোহা মিলন,জেলা মহিলা দলের নেত্রী কাজী রওশন জাহান,মহাদেবপুর পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক চঞ্চল চন্দ্র মন্ডল,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ড সদস্য সচিব তপন চন্দ্র মহন্তসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আগামী জাতীয় নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সক্রিয় ভুমিকাসহ তাদের ভাবনা ও প্রত্যাশাসহ নানা অভিমত তুলে ধরা হয়।

