মোঃ মিজানুর রহমান,ভোলা প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছি। দলের কর্মসূচি বাস্তবায়নে ঢাকার রাজপথে গুলি খেয়েছি। মৃত্যুর মুখ থেকে আল্লাহ আমাকে ফিরে এনেছেন। এখনো লিভারে বুলেট নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। চরফ্যাশনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সাদেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি চরফ্যাশনের ব্যাপক উন্নয়ন করেছি। রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, সহ অনেক উন্নয়ন করেছি। চরফ্যাশনে আধুনিক শিক্ষার ভিত স্থাপন করেছি। স্বল্প বাজেটের মধ্যেও আট থেকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি কলেজও নির্মাণ করেছি। ফায়ার সার্ভিসের ব্যবস্থা করেছি। এ অঞ্চলে বিদুৎ ছিলনা। গ্রামের মানুষ হেরিকেন দিয়ে চলতো। ছাত্র-ছাত্রীরা লেখাপড়া করতো কুফির আলোতে। আমিই সর্ব প্রথম বিদুৎ ব্যবস্থা করেছি। উপজেলায় কোনো পাকা সড়ক ছিল না। সদর থেকে সরাসরি যোগাযোগ ব্যবস্থাপনায় আঞ্চলিক মহাসড়ক, দুলারহাট, দক্ষিণ আইচা বাজার, ভুইয়ারহাট, চেয়ারম্যান বাজার, সহ গুরুত্বপূর্ণ বাজার গুলোতে সড়কগুলি আমি পাকা করে দিয়েছি। দক্ষিণ আইচা হাসপাতাল, চরফ্যাসন হাসপাতালকে ৫০ শয্যায় উন্নিনীতকরন। কলমি ব্রিজ, আধুনিক টাউন হল সহ অগনিত উন্নয়ন করেছি। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা না হলেও দলীয় হাই কমান্ডের নির্দেশনায় বিগত সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়ে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) নির্বাচন করেছি। জনগণের ভোটে আমি বিজয়ী হলেও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে আমাকে হারতে হয়েছে। দলীয় হাই কমান্ড আমাকে মনোনয়ন দিলে আবারো বিপুল ভোটে নির্বাচিত হবো বলে আমি আশাবাদী। জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় চরফ্যাসনে বিশাল জনসভায় ডাকসু’র সাবেক এজিএস, ভোলার-৪ (চরফ্যাশন- মনপুরা) সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তৃতায় এসব কথা বলেন।
২৬ অক্টোবর রবিবার বিকেলে ভোলার চরফ্যাশনের সদর রোডে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম দুলাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক ডাকসু’র এজিএস, তিন বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- ভোলা জেলা সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি,স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সাহাদাত হোসেন ছায়েদ,উপজেলা শমিক দলের সাবেক সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।

