রাজৈর ( মাদারীপুর)প্রতিনিধি:
গত শনিবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ইসলামনগর দরগাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানা যায়, পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাদারীপুরের দুই যুবক রিয়াদ ও মুসা মারা যায়।
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল দূঘর্টনায় নিহত হওয়া মাদারীপুর জেলার রাজৈর পৌর- এলাকার দুই যুবকের নিথর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। এঘটনায় রাজৈর এলাকায় আলোচনা ও সমবেদনার সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার সকালে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পূর্ণ হয়েছে।
রিয়াদ দীর্ঘ দক্ষিন আফ্রিকা প্রবাসী জীবন কাটিয়ে বাড়িতে এসে মোটরসাইকেল কিনেন, এবং বন্ধুদের সাথে ঘুরতে যাবেন সিদ্ধান্ত নেন এবং গত শনিবার বন্ধুরা মিলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে যাওয়ার জন্য বের হয়ে যান ফেরার পথে দূর্ঘটনার শিকার হন তারা।
অপরদিকে ঘোসাল কান্দির নিহত মুসা ইতালি যাওয়ার জন্য সকল কাগজপত্র রেডি হয়ে গিছিলো, আগামী ২৮ নভেম্বর মুসার ফ্লাইট হবার কথা ছিলো। নিহতরা হলেন মাদারীপুর জেলার রাজৈরের মজুমদারকান্দি গ্রামের অলিয়ার মাতুব্বরের ছেলে প্রবাসী রিয়াদ মাতুব্বর (৩১) এবং একই উপজেলার ঘোষালকান্দি এলাকার দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন, তিনি জানান-অজ্ঞাত একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে আরেক জনের মৃত্যু হয়। তারা কক্সবাজারে ভ্রমণে আসার প্রাক্কালে এই ঘটনা ঘটে। এদিকে শুক্রবার চকরিয়ার ডুলাহাজারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ঠ হয়ে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। এঘটনার ২৪ ঘন্টা পার না হতেই আবারো ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হলো।

