মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটি দল দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেস্তের গল্প বলে যাচ্ছে। আমি কথা দিচ্ছি- আল্লাহ যদি আমাকে আবার ক্ষমতায় নিয়ে যায় এই নলডাঙ্গায় বড় ইন্ডাস্ট্রি বানাবো, আপনাদের ছেলে মেয়েদের চাকরির জন্য আর দারে দারে ঘুরতে হবে না। তিনি আরও বলেন, এমপি মন্ত্রি হলে নাটোর থেকে গ্যাসের লাইন কেটে এই নলডাঙ্গায় নিয়ে আসবো। মা-বোনেরা গ্যাসের চুলায় রান্না করতে পারবে। বিগত সময়ে আমি মন্ত্রী ছিলাম এই এলাকায় রাস্তা-ঘাট, বিদ্যুৎ সহ ব্যপক উন্নয়ন করেছি। তাই আগামীতে যদি ধানের শীষ নিয়ে বিজয়ী হয়ে সংসদে যেতে পারি তাহলে এই নলডাঙ্গা উপজেলাকে আরো আধুনিক সুবিধায় সমৃদ্ধ করবো ইনশাআল্লাহ। সবার কাছে আমার অনুরোধ ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। তিনি রবিবার(২৬ অক্টোবর) বিকেলে নাটোরের নলডাঙ্গা পৌরসভার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে ৭,৮,৯ ওর্য়াড বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়জনে মতবিনিময় সভায় এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য ছাবিনা ইয়াসমিন ছবি, নাসিম উদ্দিন নাসিম,শহিদুল্লাহ সোহেল,হাফিজুর রহমান, শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপির নেতৃবৃন্দ।

