swadhinshomoy
28th Oct 2025 1:22 pm | অনলাইন সংস্করণ Print
জিএম সোহেল ফরাজি,আমতলী(বরগুনা)প্রতিনিধি:
আমতলী উপজেলায় প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এতে মোট ২২ দিনে ৭৬ টি অভিযানে ০.২০৮ হাজার মিটার কারেন্ট জাল,০.০১৮ মেট্রিকটন ইলিশসহ জব্দ করেছেন আমতলী মৎস কর্মকর্তা।
জানাগেছে, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে প্রথম দিন সোমবার (৪ অক্টোবর) রাত ৮টা থেকে ২টা পর্যন্ত শরু করে(২৬ অক্টোবর) পর্যন্ত পায়রা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করেন। এতে ২২দিনে মোট ৭৬ টি অভিযান পরিচালনা করে ০.২০৮ মিটার জাল জব্দ,জালের মুল্য ৪.১৬০ লক্ষ টাকা,ইলিশ জব্দ ০.০১৮ মেট্রিকটন,নিলামকৃত ০.০৫৩ লক্ষ টাকা।
এ ২২ দিনের অভিযানে পুলিশ কোস্ট গার্ড,আনসার সদস্যা ছিলেন।
আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহণ ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ ছিলো। এ সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সে জন্য আগামী ২৬ অক্টোবর পর্যন্ত আমাদের তৎপরতা থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে সরকার গত ৪ অক্টোবর থেকে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত নদীতে ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

