• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফরিদপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার 

     swadhinshomoy 
    28th Oct 2025 10:39 am  |  অনলাইন সংস্করণ Print
    নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

    ফরিদপুর জেলার মধুখালীতে বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা দাস (২১) হত্যা মামলার প্রধান আসামী সৌরভ কুমার দাস (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
    (২৬ অক্টোবর) রবিবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে স্বামী সৌরভ দাসকে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
    একইদিন সকাল ৭ টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে গ্রেপ্তার করা হয়।
    সংবাদ বিজ্ঞপ্তিতে (র‌্যাব-১০), সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম জানায়, গত (২০ অক্টোবর) ভোরে মধুখালীর পশ্চিম গাড়াখোলা এলাকায় নজরুল ইসলাম খোকন নামের এক ব্যক্তির ভাড়াবাসায় সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণা দাসকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সৌরভ কুমার দাস। গত চার বছর পূর্বে ফরিদপুর সদরের বঙ্গেশ্বরদী এলাকার সৌরভ কুমার দাসের সাথে বিবাহ হয় ঝর্ণার। তাদের পরিবারে সিদ্ধার্থ নামে দুই বছর ১০ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে ঝর্ণার মা কাজে বাইরে গেলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
    সংবাদ সম্মেলনে আরোও বলা হয়, ‘দাম্পত্য কলহের জের ধরে অনেকদিন ধরেই বন্যা বেশ কিছুদিন যাবৎ তার মা-বাবার সাথে থাকতো। ঘটনার দিন ভোর বন্যার মা শেফালী রানী পাশের বাড়ীর জামশেদুর রহমানের বাসায় কাজ করতে যায়। সকাল অনুমান ১১ টার সময় কাজ শেষে বাড়ীতে এসে ঘরে প্রবেশ করে ঝর্ণা দাসকে ঘরের মেঝে বুকের উপর বালিশ রাখা অবস্থায় চিৎ হয়ে পরে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঝর্ণার মা বুঝতে পারেন তার মেয়েকে জামাই সৌরভ কুমার দাস বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ ঘটনার পরদিন ঝর্ণার মা শেফালী রানী মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
    র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031