• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা অনিয়মিত অফিস করায় হতাশ তরুণ উদ্যোক্তারা 

     swadhinshomoy 
    28th Oct 2025 1:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মকর্তার অনুপস্থিতির কারণে প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বহু তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সরকারি প্রকল্প, প্রশিক্ষণ ও ঋণ সংক্রান্ত তথ্য নিতে অফিসে গেলেও কর্মকর্তাকে না পেয়ে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
    স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন অনেক তরুণ উদ্যোক্তা আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ ও ঋণ সুবিধার তথ্য নিতে অফিসে আসেন। কিন্তু অধিকাংশ সময় কর্মকর্তা উপস্থিত না থাকায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন তারা।
    সেবা প্রত্যাশী রাশেদুল ইসলাম বলেন, “প্রতিদিন অফিসে যাই, কিন্তু কর্মকর্তাকে পাই না। কখনো দরজায় তালা ঝুলে থাকে, আবার কখনো কেউ থাকে না। এতে আমরা খুবই বিপাকে পড়ছি।”
    প্রশিক্ষণার্থী আলীম হোসেন জানান, “আমরা আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে চাই, কিন্তু কর্মকর্তাকে না পাওয়ায় কাজের অগ্রগতি থেমে আছে।”
    স্থানীয়দের অভিযোগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকেন না। এতে সরকারি প্রকল্প বাস্তবায়ন, ঋণ বিতরণ ও প্রশিক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
    অভিযোগের বিষয়ে কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, “আমি সিরাজগঞ্জ শহরে থাকি, তাই আসতে কিছুটা দেরি হয়। তবে নিয়মিত অফিসে আসি।”
    রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির বলেন, “যদি কোনো কর্মকর্তা নিয়মিত অফিসে উপস্থিত না থাকেন বা সেবা প্রদানে অবহেলা করেন, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
    স্থানীয়রা সরকারি সেবায় এমন অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দ্রুত অফিসে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031