মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ
কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর বাংলাদেশ মানুষের জন্য ন্যায় বিচার ছিল না, একটি ভোট বিহীন অকার্যকর সংসদ নির্বাচন করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল। গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতা স্তব্ধ করে রাখা হয়েছিল। এই ১৬ বছরে তারেক রহমান সেই গণতন্ত্র উদ্ধারে নিরলস সংগ্রাম করে গেছেন। তারেক রহমান বাংলাদেশের মানুষ কে ফ্যাসিবাদের আগ্রাসন থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ গড়াতে সর্বদা আন্দোলন সংগ্রাম করে গেছেন।
তিনি বলেন, গত ১৬ বছর যুবকদের চাকরী দেয়া হয়নি, বিএনপি ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে চাকরীর ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নাটোরের ভবানীগন্জ মোড়ে জেলা যুবদলের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদলের ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
সমাবেশটি জনসমূদ্রে রুপান্তরিত হয়। নাটোরের প্রতিটি উপজেলা থেকে মিছিল সহ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে নাটোরের অলিগলি। সবার মুখে মুখে ধ্বনি শোনা যায়, দুলু ভাই ভয় নাই আমরা আছি তোমার সাথে।

