• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরের সিংড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ 

     swadhinshomoy 
    29th Oct 2025 11:11 am  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি :

    নাটোরের সিংড়ায় মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে ২০০৬ সালের ২৮ অক্টোবরের  আওয়ামী লীগের লগি বৈঠার তাণ্ডব ও পল্টন হত্যার যথাযথ বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

    উপজেলা জামায়াতের আমীর আবম আমানুল্লাহ সমাবেশের সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

    তিনি বক্তব্যে ন্যায়বিচারের দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    উক্ত সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য আফসার আলী, পৌর জামায়াতের আমীর ও মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মো. আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান এবং উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল আমিন বক্তব্য রাখেন। তারা সকলেই ন্যায়বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন এবং সরকারের প্রতি দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করার জন্য জোর দাবি জানান।

    সমাবেশে অংশগ্রহণকারীরা নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, ইতিহাসের এমন নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হলে দেশের ন্যায়বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হবে।

    সমাবেশ শেষে এক যৌথ ঘোষণায় সরকারকে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031