• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সৈয়দপুরে ৩৮০০টি ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার 

     swadhinshomoy 
    30th Oct 2025 2:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    নীলফামারীর সৈয়দপুরে তিন হাজার আট’শ পিচ ইয়াবাসহ আব্দুল খালেক নামের একজনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকালে (২৯অক্টোবর) সৈয়দপুর-রংপুর সড়কের রাজা ফিলিং স্টেশন এলাকায় সংস্থাটির জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।

    আব্দুল খালেক ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কাশিডাংগা এলাকার মৃত. খমির উদ্দিনের ছেলে।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি) জেলা কার্যালয় সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ঠাকুরগাঁও অভিমুখী যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। অভিযানকালে বাসের ‘আইফোর’ সিটে বসে থাকা যাত্রী আব্দুল খালেকের একটি স্কুল ব্যাগ থেকে তিন হাজার আট’শ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোন সেট ও যাত্রীর টিকিট জব্দ করা হয়।

    এ ঘটনায় মাদক পাচারের দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

    মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন জানান, উদ্ধার হওয়া ইয়াবার মুল্য সাত লাখ ৬০ হাজার টাকা।

    ঘটনার সত্যাতা নিশ্চিত করে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল ওয়াদুদ জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031