• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুয়াখালী ভার্সিটিতে, র‍্যাগিংয়ের দায়ে তিন শিক্ষার্থী বহিষ্কার 

     swadhinshomoy 
    30th Oct 2025 12:38 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী, পটুয়াখালী:

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে শহীদ জিয়াউর রহমান হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওপর র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী শাস্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
    বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪১তম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে, কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারহান ইসরাক খান সুপ্তকে দুই সেমিস্টারের জন্য, মাৎস্য বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাফিউল আলম নাহিদকে এক সেমিস্টারের জন্য এবং কৃষি অনুষদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফারিয়া আক্তার নাতাশাকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
    বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ক্যাম্পাসে র‍্যাগিংয়ের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
    তদন্ত কমিটির এক সদস্য বলেন, “অভিযোগের যথেষ্ট প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031