• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাচোলে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠি 

     swadhinshomoy 
    01st Nov 2025 5:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ হেলাল উদ্দীন,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”
    এই স্লোগানকে সামনে রেখে- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ৫৪ তম জাতীয় সমবায় দিবস – ২০২৫ পালিত হয়েছে।

    শনিবার ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে নাচোল উপজেলায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয় । নাচোল উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শনিবার সকাল ১০টায় উপজেলা মিলায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সভাপতিত্ব করেন, নাচোল উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ। এতে প্রধান অতিথি ছিলেন, নাচোল সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া।
    আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় হচ্ছে ঐক্যের প্রতীক— যার মাধ্যমে স্বল্প মূলধন ও পারস্পরিক সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব। তাঁরা আরও বলেন, বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সমবায় আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য।
    “সমবায় শুধু একটি সংগঠন নয়, এটি হলো সামাজিক বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। এর মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি সম্ভব। তরুণ প্রজন্মকে সমবায় কর্মকাণ্ডে যুক্ত করতে হবে, তাহলেই টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগণ, নারী সমবায় সমিতির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।

    আলোচনা সভার আগে, জাতীয় সমবায় দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা সমবায় কার্যালয়ের সামনে থেকে প্রধান প্রধান সড়ক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে সমবায় প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30