swadhinshomoy
02nd Nov 2025 3:48 pm | অনলাইন সংস্করণ Print
আবদুল্লাহ আল শাহিদ খান
গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়:
মুখের ভাষা আজ মূল্যহীন,
চোখের ভাষা কথা বলে।
নীরব দৃষ্টির আড়ালে লুকিয়ে,
মনের কথা রয়ে চলে।
কে বলে বাকস্বাধীনতা নাই?
মন থেকে যে সত্যটা বের হয়,
সে কথা মুখের ভাষার চেয়েও,
হতে পারে অনেক গভীরময়।
মুখের কথা মিথ্যে হতে পারে,
কিন্তু হৃদয়ের ভাষা নয়।
সত্য যেটুকু মন জানে,
তা কি কেউ কাড়তে পারে?
কথা বলার অধিকার সবার,
কিন্তু বোঝার ক্ষমতা ক’জনার?
মনের কথা মুখে বলে কয়জন,
ভয় পায় এই দুনিয়ার?
কথা বলার অধিকার কেড়ে নেওয়া যায়,
কিন্তু ভিতরে থাকা সত্যিটা কেড়ে নেওয়ার
সাধ্য এই মানবজাতির নাই।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

