• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ঝড়ো বাতাসে ১২০ হেক্টর আমন ধানের ক্ষতি 

     swadhinshomoy 
    03rd Nov 2025 12:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) সংবাদদাতা:

    সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে ঝড়ো বাতাসে ১২০ হেক্টর আমন ধানের ক্ষতি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে মৌসুমি বায়ুর প্রভাবে ব্যাপক বৃষ্টি ও ঝড়ের কারণে ক্ষতির মুখে পড়েছে কৃষক। কৃষি অফিসের প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, রায়গঞ্জে ১৯১৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়। অনুকূল পরিবেশে আমন চাষ শুরু হয় কিন্তু গত শুক্রবার রাতে আচমকা ঝড়ো বাতাসে ধান গাছ পরে যায়। মোড়দিয়া গ্রামের প্রান্তিক কৃষক প্রশান্ত, রঘুনাথপুর গ্রামের সোহাগ , সরাইদহ গ্রামের সজল রায়, শান্ত তালুকদার,দত্তকুশা গ্রামের আব্দুল মোন্নাফ সহ কৃষকরা জানান, ধান কাটা শুরু করার প্রস্তুতি চলছিল। কিন্তু হঠাৎ মৌসুমি বৃষ্টিতে ধানে খেত পানির তলিয়ে গেছে। এতে সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আছি। ঝড়ে আধা পাকা ধান পরে নষ্ট হয়েছে, তা মুঠো করে বেধে দিতেও খরচ। অতিরিক্ত সার প্রয়োগে ধান গাছ বড় হওয়ার কারণে তা হালকা বাতাসে পরে গেছে বলে অনেকে জানান। ঘুড়কা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিলুর রহমান শাকিল বলেন, মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি কিভাবে ধান রক্ষা করা যায়। রায়গঞ্জ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মমিনুল ইসলাম বলেন, কয়েক গোছা ধান একত্রে বেধে দিলে ক্ষতির পরিমান কমবে

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30