• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ 

     swadhinshomoy 
    03rd Nov 2025 12:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ ( সিরাজগঞ্জ) সংবাদদাতা:

    রায়গঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২ নভেম্বর-২০২৫ইং রবিবার সকাল ১০টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা চত্বরে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা কৃষকদের মাঝে উন্নত জাতের সরিষা বীজ ও রাসায়নিক সার তুলে দেন।

    উক্ত অনুষ্ঠানে প্রধান সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির, পরিচালনা ও তত্ত্বাবধানে করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মমিনুল ইসলাম।

    এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মমিনুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।

    জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর, খেসারী ও মুগ ফসলের বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।

    এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রান্তিক চাষীদের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়।

    সভাপতি তার বক্তব্যে বলেন, উপজেলা কৃষি অফিস প্রান্তিক চাষীদের মাঝে সর্বোচ্চ উন্নত মানের সরিষা বীজ ও রাসায়নিক সার প্রদান করছে। তাই এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে ফসলের আবাদ বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30