• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পশুর নদীতে ইঞ্জিন চালিত বোট উল্টে আমেরিকা প্রবাসী নারী পর্যটক নিখোঁজ 

     swadhinshomoy 
    09th Nov 2025 4:13 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ কামরুল ইসলাম টিটু,বাগেরহাট শরনখোলা প্রতিনিধি:

    বাগেরহাটের মোংলার পশুর নদে পর্যটকবাহী একটি বোট উল্টে আমেরিকা প্রবাসী এক নারী পর্যটক নিখোঁজ হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে বনবিভাগ ও স্থানীয় লোকজন।
    সুন্দরবন পূর্ব বনবিভাগের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, বনের ঢাংমারী এলাকার রিসোর্ট ‘ম্যানগ্রোভ ভ্যালি’তে পরিবারসহ রাত্রিযাপন শেষে শনিবার সকালে ছোট্ট একটি বোটে করে তারা ১৩ পর্যটক করমজল পর্যটন কেন্দ্রে যাচ্ছিল। পথিমধ্যে ৮ই নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে তাদের বোটটি ঢাংমারী খাল ও পশুর নদীর মোহনায় পৌঁছালে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে বোটটি  উল্টে যায়। তারা কয়েকজন সাঁতরে কূলে ওঠেন, আবার কয়েকজনকে আশপাশের লোকজন উদ্ধার করেন।
    কিন্তু নিখোঁজ হন রিয়ানা আবজাল (২৮) নামের নারী পর্যটক। ওই নারী বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। পরে আমেরিকায় চলে যান তিনি। তার সন্ধানে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে বনবিভাগ।
    এ ঘটনার বিবরণ দিতে গিয়ে নিখোঁজ রিয়ানার বাবা বিমান বাহিনীর ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ বলেন, একটি জাহাজ (নৌবাহিনীর জাহাজ) আসায় প্রচণ্ড ঢেউয়ের তোড়ে তাদের ছোট্ট বোটটি উল্টে যায়। এতে বোটের ১৩ জনই নদীতে পড়ে যান। পরে ১২ জন উঠতে পারলেও পাওয়া যায়নি রিয়ানাকে। তিনি ঢাকার উত্তরাতে থাকেন। তার মূল বাড়ি বরিশালে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30