• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের মন্তব্যে বরগুনায় আইনজীবীদের তীব্র প্রতিবাদ 

     swadhinshomoy 
    09th Nov 2025 3:34 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ শাহজালাল, বরগুনা:

    সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আইনজীবীদের সম্পর্কে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরগুনার আইনজীবী নেতারা।

    শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরগুনা জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরগুনা জেলা শাখা যৌথভাবে এ প্রতিবাদ জানায়।

    আইনজীবী নেতারা বলেন, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এক সভায় সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। তিনি ওই সভায় বলেন, ওকালতি যারা করে তারা কিন্তু টাউট-বাটপার।

    একজন সাবেক সংসদ সদস্য হিসেবে এ ধরনের অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো আইন অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আইনজীবীদের মর্যাদা ও সামাজিক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ফরহাদের এই বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতোমধ্যে দেশজুড়ে আইনজীবীরা তার এই মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। অবিলম্বে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারসহ ক্ষমা চাইতে আহ্বান জানান। পাশাপাশি সরকারের প্রতি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমিন, সদস্য সচিব মনোয়ারা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. মজিবুর রহমান, সদস্য সচিব আবদুল ওয়াসি মতিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30