• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুক্তির স্বপ্ন বহন করে ধানের শীষ: মীর শাহে আলম 

     swadhinshomoy 
    09th Nov 2025 4:47 pm  |  অনলাইন সংস্করণ Print

    মহসিনঃশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

    ‘বগুড়া-২ (শিবগঞ্জ): পৌর বিএনপির নির্বাচনী জনসভা ও প্রচার মিছিলে হাজারো নারী-পুরুষের ঢল’
    বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে পৌর বিএনপি আয়োজিত ধানের শীষের এমপি প্রার্থী মীর শাহে আলমের নির্বাচনী জনসভা ও প্রচার মিছিলে অংশ নিয়েছিল হাজার হাজার নেতা-কর্মীসহ সাধারণ নারী-পুরুষ।
    শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকাল ৪ টায় শিবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় যোগ দেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পুরো মাঠ উপচে পড়া জনতার স্লোগানে মুখর হয়ে ওঠে বিদ্যালয় মাঠ।
    নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন,
    ধানের শীষ আজ মানুষের হৃদয়ের প্রতীক। এই প্রতীকের মধ্যেই দেশের মুক্তি, মানুষের অধিকার আর গণতন্ত্রের পুনর্জন্ম নিহিত আছে। আমরা বিশ্বাস করি, জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে।
    এসময় তিনি আরো বলেন, জামায়াত ধর্ম ব্যবসায়ী দল। তাদের কথা কাজের কোন মিল নাই। নির্বাচন বানচালের জন্য তারা একবার স্হানীয় সরকার নির্বাচনের দাবি, একবার পিআর পদ্ধতির দাবি। সে দাবি ছেড়ে তারা এখন গণভোটের দাবি করছে। তাদের এ দাবিও জনগণ ইতিমধ্যে প্রত্যাখান করেছে। আগামী সংসদ নির্বাচনেও ধর্ম ব্যবসায়ীদের প্রত্যাখান করবে মানুষ।
    নির্বাচনী জনসভা শেষে উপজেলা সদরে বিশাল ধানের শীষের প্রচার মিছিল বের হয়, যা প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
    বিশেষ করে নারীদের উপচে পড়া উপস্থিতি ও উচ্ছ্বাসে শিবগঞ্জের রাজনীতি পায় নতুন প্রেরণা ও উদ্দীপনা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30