সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর এর
মাদকবিরোধী অভিযােনে (ছয়-৬জন)কে আটক করা হয়।
বুধবার (৫নভেম্বর ২৫ইং)হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাদক সেবীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ছয় জন কে আটক করে।
উপজেলা নির্বাহী অফিসার শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জজনাব পল্লব হোম দাস এবং সহকারীকমিশনার (ভূমি) শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ জনাব মোঃ আরিফুর রহমান শান্ত নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানাধীন দাউদনগর বাজার ও রেল স্টেশন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০৬জন মাদক সেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার, শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ মোবাইল কোর্ট বসিয়ে ০৩টি মামলা ও সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ মোবাইল কোর্ট বসিয়ে আরো ০৩টি মামলাসহ মোট ০৬টি মামলা রুজু করে আসামীদেরকে ০২ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে ৫০/- অর্থদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।গ্রেফতারকৃত
আসামীরা হলঃ-
১। মোঃ মিলন মিয়া (১৯) ,পিতা- মোঃ শামসু মিয়া, সাং- লালচান্দ চা বাগান, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।
২। মোঃ সাইফুল ইসলাম (৪২) ,পিতা- মৃত আঃ সাত্তার, সাং- পশ্চিম ভাদৈ, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ।
৩। আকতার মিয়া(৪০), পিতা- মৃত আবু মিয়া, সাং-দক্ষিণ লেঞ্জাপাড়া, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
৪। মোঃ আব্দুল আলিম(২৫), পিতা- মোঃ বাদশা মিয়া, সাং-বিরামচর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
৫। মোঃ ছায়েদ আলী(২৫), পিতা- মৃত চেরাক আলী, সাং-বিরামচর, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ।
৬। মোঃ উজ্জ্বল মিয়া(২৩), পিতা- হোসেন মিয়া, সাং-বাগনিপাড়া, থানা- শায়েস্তাগঞ্জ, জেলা- হবিগঞ্জ। আটককৃত সমুদয় গাঁজা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কোট প্রদশর্নের জন্য নমুনা রেখে অবশিষ্ট আলামত ধ্বংস করা হয়েছে।

