• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা 

     swadhinshomoy 
    09th Nov 2025 4:54 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ:

    কুষ্টিয়ার দৌলতপুরে আড়াইবছর বয়সী কন্যা সন্তানকে গলায় রশি দিয়ে হত্যা করে মা নিজেও আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর গ্রামে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী রহিদুল ইসলামের স্ত্রী রেশমা খাতুন (২৫) পারিবারিক অশান্তি ও আর্থিক অস্বচ্ছলতার কারনে বেশ কয়েক দিন ধরে মানষিক অশান্তিতে ভুগছিলেন। এরই জের ধরে গতকাল সন্ধ্যায় রেশমা খাতুন তার কন্যা সন্তান লামিয়াকে প্রথমে গলায় ফাঁস দিয়ে হত্যার পর নিজেও ঘরের ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
    প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাদের ডেকে না পেলে ঘরের জানালা দিয়ে মা রেশমা খাতুনের মরদেহ ঝুলতে দেখে দরজা ভেঙ্গে তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা মেয়ের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
    মা ও মেয়ের মরদেহ উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলয়মান শেখ জানান, ঘটনাটি সত্য। খবর পেয়ে পুলিশ পাঠিয়ে নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গেপাঠানো হবে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30