• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    09th Nov 2025 3:20 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ভূমিহীনদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে এবং উন্নয়ন সংস্থা নিজেরা করি-এর সার্বিক সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিহীন নেতা রহমত আলী এবং রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক।

    বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা, বিআরডিপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ধানগড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলামসহ আরও অনেকে।

    সম্মেলনে মো. রহমত আলীকে সভাপতি ও আবু হাশেমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নিজেরা করি সংস্থার অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান আসাদ।

    সবশেষে সাংস্কৃতিক পর্বে ধানগড়া ভূমিহীন সাংস্কৃতিক দল পরিবেশন করে গণনাটক ‘কিস্তি’, যা দর্শকদের মন জয় করে নেয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30