মোঃ খালেকুজ্জামান, নাটোর:
রবিবার সকাল ১১ টায় সিংড়া গরুর হাটে বিভিন্ন ইউনিয়ন ও সিংড়া পৌর সভার ১২ টা থেকে হাজার হাজার লোক বাস,ট্রাক,টেমপু, ইজিবাইক মোটরসাইকেল, নদী পাথে নৌকা যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের জন সভায় যোগ দেন । উক্ত জনসভায় প্রধান অতিথি জনাব দাউদার মাহমুদ বলেন আমি আপনাদের ভালোবাসায় সিক্ত। আপনাদের যখনই ডেকেছি তখনই আমার পাশে আপনাদের পেয়েছি। আমি আপনাদের সন্তান, আবার কারো ভাই, ভাতিজা বা বন্ধু। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি যতদিন বেঁচে থাকবো
ততো দিন আপনাদের ছেড়ে কোথায়ও যাবো না। আমি ধানের শীষের পক্ষে আপনাদের সাথে নিয়ে মাঠে থাকব ইনশাআল্লাহ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি আহবায়ক ফয়জুন্নেসা পুতুল, আরও উপস্থিত ছিলেন জনাব তাইজুল ইসলাম সদস্য সচিব, সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন কমিটি সিংড় পৌর সভ, মোঃ বোরহান উদ্দিন বাুব, অধ্যাপক মোঃ খালেকুজ্জামান, যুব দলে আহবায়ক মোঃ হাবিবুর রহমান,সদস্য সচিব এম এগ মালেক, যুবদল নেতা আব্দুল মোমিন,পৌর যুব দলে সদস্য সচিব আমিনুল ইসলাম এবং অঙ্গ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দ।

