• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দুমকি উপজেলায়, এনটিআরসি’র নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা 

     swadhinshomoy 
    12th Nov 2025 3:16 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

     

    পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, এনটিআরসি’র মাধ্যমে সদ্য স্কুল ও কলেজে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে পরিচালিত হয়।সোমবার (১০ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মোঃ জামাল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষকমোঃকামরুজ্জামান,সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম এবং এলএএম ইউনাইটেড মহিলা কলেজের অধ্যক্ষ সমির কুমার দাস।সভায় বক্তব্য রাখেন নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা-বশির উদ্দিন (মাধ্যমিক বিদ্যালয়), প্রতিভা গুল (মাধ্যমিক বিদ্যালয়), লতিফ মোহসেনা (পাবলিক মাধ্যমিক বিদ্যালয়), মোঃ কামরুল ইসলাম, এবং মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবের মাহমুদ।
    এসময় এনটিআরসি’র মাধ্যমে সদ্য দুমকিতে যোগদানকৃত ৪৫ জন শিক্ষকদেরকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30