• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • অটিস্টিক শিক্ষার্থী আরাফ আফতাহির মর্মান্তিক মৃত্যুতে আফতাবনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ 

     swadhinshomoy 
    12th Nov 2025 4:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সাজোয়ার ভূঁইয়া বাবু রিপোর্টার নারায়ণগঞ্জঃ

    ঢাকা, ১২ নভেম্বর ২০২৫:
    রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগরে অবস্থিত “স্মাইলিং চিল্ড্রেন স্পেশাল স্কুল”-এর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ১০ই নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় স্কুলে আসার পথে ট্রাকচাপায় স্কুলের এক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী আরাফ আফতাহি (বয়স ০৭ বছর) মর্মান্তিকভাবে নিহত হন। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আজ সকালে স্কুলের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিরাপদ সড়ক ব্যবস্থা ও স্কুলগামী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ব্যানারে লেখা ছিল:
    “বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।”

    স্কুলের শিক্ষক রোমান স্যার বলেন, “আরাফ ছিল আমাদের স্কুলের অটিস্টিক শিক্ষার্থী, খুবই মেধাবী ও হাসিখুশি বাচ্চা। এমন একটি নির্মম মৃত্যু আমাদের সবাইকে শোকাহত করেছে। আমরা বহুবার এলাকায় সড়ক নিরাপত্তার দাবি করেছি, কিন্তু কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।”

    ভাইস প্রিন্সিপাল মোঃ সবুজ মিয়া বলেন, “আমরা চাই, যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে। স্কুলের আশপাশে ট্রাফিক পুলিশ মোতায়েন ও স্পিডব্রেকার স্থাপন করা জরুরি।”

    কোঅর্ডিনেটর মোঃ রোমান আলী শাহ্ বলেন, “অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি দীর্ঘদিন ধরে কাজ করছে। আমাদের প্রত্যেক শিশুই আলাদা যত্নের দাবিদার। তাই সরকার ও প্রশাসনের কাছে আমাদের আহ্বান—নিরাপদ সড়ক ও দোষীদের দ্রুত বিচারের ব্যবস্থা করুন।”

    মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি স্কুলের সামনে, বিশেষ করে যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা পড়ে, সেখানে সড়ক নিরাপত্তা, ট্রাফিক সিগন্যাল ও পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করতে হবে।

    শেষে নিহত শিক্ষার্থী আরাফ আফতাহির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

    ঠিকানা: স্মাইলিং চিল্ড্রেন স্পেশাল স্কুল, বাড়ি-৪০, রোড-০৬, ব্লক-ই, সেক্টর-০১, আফতাবনগর, বাড্ডা, ঢাকা।
    আয়োজক: স্মাইলিং চিল্ড্রেন স্পেশাল স্কুল (অটিজম ও অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল)।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30