• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লকডাউন কর্মসূচি ঠেকাতে রায়গঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল 

     swadhinshomoy 
    12th Nov 2025 4:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা:

    আগামী ১৩ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।

    মঙ্গলবার বিকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

    সমাবেশে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, রায়গঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন, সাবেক সাধারণ সম্পাদক মো. রাশিদুল হাসান মিরন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন সোহান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদির প্রমুখ।

    বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30