• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে 

     swadhinshomoy 
    15th Nov 2025 6:45 pm  |  অনলাইন সংস্করণ Print

    নিজস্ব প্রতিবেদকঃ

    বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান।

    রোকেয়া হলে অবস্থান করা এক ঢাবি শিক্ষার্থী বলেন, হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ।

    এ ঘটনায় দুইজন পথচারী আহত হয়েছেন এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত ব্যক্তিদের নাম জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮), পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া একটিভিস্ট আহনাফ হক (৩৪)।

    ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ একটি ককটেল ছুটে এসে এখানে পড়ে এবং আমি কিছুটা হকচকিয়ে উঠি। পরক্ষণেই বাইকের কাছে এসে দেখি বাইকের তেলের ট্যাংকি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি।

    প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বললে তাঁরা বলেন, সম্ভবত সোহরাওয়ার্দী উদ্যানের পাশ থেকে টিএসসিতে প্রামাণ্যচিত্র প্রদর্শনীকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30