• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের গণসংযোগ ও পথসভা 

     swadhinshomoy 
    16th Nov 2025 2:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ:

    কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার মনোহরদিয়া, ঝাউদিয়া, গোস্বামী দুর্গাপুর ও পাটিকাবাড়ি ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুষ্টিয়া জেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনপ্রিয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের গণসংযোগ ও পথসভায় সাধারণ মানুষের ঢল নামে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেদিকেই তিনি এগিয়েছেন, সেদিকেই দেখা গেছে উচ্ছ্বাস, ভালোবাসা আর আবেগে ভরা মানুষের ঢেউ।
    স্থানীয়দের প্রত্যক্ষ উপস্থিতি ও অংশগ্রহণে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। প্রত্যন্ত গ্রামাঞ্চলের রাস্তাগুলোতে নারী-পুরুষ, বৃদ্ধ-যুবা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। অনেকেই আবেগ ধরে রাখতে না পেরে তাকে জড়িয়ে ধরেন। মানুষের মুখে মুখে শোনা যায় একটাই স্লোগান- “ভাই, আপনি মাঠে থাকেন ভোট দিয়ে আমরা আপনাকে জয়ী করব ইনশাআল্লাহ”।
    মানুষের এমন নিখাদ ভালোবাসায় আপ্লুত হয়ে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিভিন্ন এলাকায় স্থানীয়দের খোঁজখবর নেন, তাদের স্বপ্ন-আশা ও দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসীর দৃঢ় প্রত্যয়- সোহরাব ভাই আমাদের হৃদয়ের নেতা, গণমানুষের মানুষ। আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই।”
    স্থানীয়দের বিশ্বাস, দলের মনোনয়ন তাকে দেওয়া হবে-এটাই সদর উপজেলার হাজার হাজার মানুষের প্রত্যাশা। অনেক পর্যবেক্ষকের মতে, এই গণসংযোগ কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচি নয়; বরং এটি ছিল মানুষের আস্থা, নির্ভরতা ও ভালোবাসার এক বিরল সমাবেশ। যেখানে অধ্যক্ষ সোহরাব উদ্দিন জয়ী হয়েছেন মানুষের অকৃত্রিম স্নেহ আর সীমাহীন সমর্থনে।
    গণসংযোগ ও পথসভায় সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30