নওগাঁ থেকে মাসুদ:
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েসার কর্তৃক আয়োজিত ২০২৫ এর বৃত্তি পরীক্ষা সারা বাংলাদেশে এক যোগে অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতায় নওগাঁতেও অনুষ্ঠিত হয়।
এই পরীক্ষাটি নওগাঁ জেলার দায়িত্বপ্রাপ্ত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটির তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়। নওগাঁ জেলার মোট ৫০, টি স্কুলের মোট ১৬৩১ জন শিক্ষার্থী নওগাঁ জেলার তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাংলা ৩০ ইংরেজি ৩০ ও গণিত ৪০ নম্বরের একই প্রশ্ন পত্রে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয় যাতে ট্যালেন্টফুল ওসাধারণ গেটে মূল্যায়ন করা হবে।পরীক্ষায় নওগাঁ জিলা স্কুল নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও নেয়ামতপুর এই তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা সভাপতি ডাক্তার এম এম জাহিদুল ইসলাম জানান জেলাভিত্তিক প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা আরো মেধাবী হবে বলে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেন।এতে তিনি মনে করেন এই প্রতিযোগিতার বাংলাদেশর বেসরকারি স্কুল গুলোর শিক্ষার্থীর মেধা বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

