• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীতে আঃলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার 

     swadhinshomoy 
    16th Nov 2025 1:46 pm  |  অনলাইন সংস্করণ Print

    জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ

    গত ২৪ ঘণ্টায় নীলফামারীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্র নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরের পর থেকে শনিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থান অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তাররা হলেন- চড়াইখোলা ইউনিয়ন যুবলীগ সভাপতি হাবিবুর রহমান (৩৩), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বশির উদ্দিন (৬৮), টেপাখড়িবাড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি নুর আলম মাস্টার (৫০), বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩০), ঝুনাগাছ চাপানি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (২৭) ও বকুল আহমেদ সোহাগ (৩২), জলঢাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শ্রী রবি রায় (২৩), যুবলীগ সদস্য আনোয়ার হোসেন ওরফে ডিডি আনোয়ার (৪০), গোলমুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদার রহমান (৫০), কাঁঠালি ইউনিয়ন যুবলীগ সদস্য আশরাফ আলী (৩৮), ডাউয়াবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক মাহিদুর রহমান (৩৬) এবং ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি (৩২)।

    নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) এএফএম তারিক হোসেন খান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নামে নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেছেন ৷

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30