• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে উৎসবমুখর পরিবেশে আন্তঃ ক্রিকেটের ফাইনাল সম্পন্ন 

     swadhinshomoy 
    16th Nov 2025 3:01 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আন্তঃশ্রেণি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে নবম শ্রেণির ব্যবসায় ও মানবিক বিভাগ।

    শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় নবম শ্রেণির বিজ্ঞান বিভাগ এবং নবম শ্রেণির ব্যবসায় ও মানবিক বিভাগ।

    টস জিতে প্রথমে ব্যাট করে বিজ্ঞান বিভাগ নির্ধারিত ১০ ওভারে সংগ্রহ করে ১১৩ রান। জয়ের লক্ষ্যে ১১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ব্যবসায় ও মানবিক বিভাগ চমৎকার নৈপুণ্য দেখিয়ে মাত্র সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ব্যবসায় ও মানবিক বিভাগই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

    খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. মাহমুদুল হক, বিদ্যালয়টির প্রধান শিক্ষক সনাতন কুমার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল, ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. মফিজ উদ্দিন, শিক্ষক শরিফুল ইসলাম হাবিব, ধারাভাষ্যকার ও আয়োজক রিফাত আহমেদসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

    পরে আলোচনা সভায় ডা. মোহাম্মদ মাহমুদুল হক বলেন, “খেলাধুলা মানুষের মনন ও চরিত্র গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা সুশৃঙ্খল, মানবিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে বেড়ে ওঠে। আগামীতে ধানগড়া উচ্চ বিদ্যালয়ে আরও বড় পরিসরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে। রিফাত আহমেদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”

    অতিথি সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল বলেন, “এই সুন্দর আয়োজনের জন্য বিদ্যালয় প্রশাসন এবং বিশেষ করে রিফাত আহমেদকে ধন্যবাদ জানাই। আগামীতে আরও বড় পরিসরে এবং অধিক অংশগ্রহণের মাধ্যমে এমন আয়োজন অব্যাহত থাকুক।”

    খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের উচ্ছ্বাস, স্লোগান, করতালি এবং প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হয় ধানগড়া উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30