• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আ..লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে রায়গঞ্জে সন্ধ্যায় বিএনপির প্রতিবাদ মিছিল 

     swadhinshomoy 
    16th Nov 2025 3:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার সন্ধ্যায় উপজেলার ভুইয়াগাঁতী বাজারে ঘুড়কা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন।

    প্রতিবাদ মিছিলটি ভুইয়াগাঁতী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় রাহিদ মান্নান লেনিন বলেন, আওয়ামীলীগ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

    তিনি আরও বলেন, আমাদের দাবি একটাই আমরা ধানের শীষের পক্ষে ভোট চাই। আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।

    উক্ত মিছিলে উপজেলার সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30