• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কোম্পানীগঞ্জে শাহ আরফিন টিলার পাথর মজুদের অভিযোগে ৬ মাসের কা’রাদন্ড 

     swadhinshomoy 
    19th Nov 2025 4:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ রুবেল আহমদ , কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি।

    কোম্পানীগঞ্জে শাহ্ আরফিন টিলা এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রয় ও মজুদ করার অভিযোগে পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।

    বৃহস্পতিবার গভীর রাতে কোম্পানীগঞ্জ ডাকঘরের পাশে একটি ক্রাশার মিলে অভিযান চালিয়ে ছয়জনকে হেফাজতে নেওয়া হলেও তদন্তে একজনকে অব্যাহতি দেওয়া হয় এবং বাকি পাঁচজনকে সাজা দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন— মুনসুর আহমেদ (২৭), পিতা মৃত আজিজ, সাং কুচবাড়ি; কামরুল হাসান (৩১), পিতা হাজী ইলিয়াস, সাং গণেশপুর— উভয়েই ছাতক, সুনামগঞ্জ; মহিবুর রহমান (২৭), পিতা মৃত রওশন আলী, সাং ইছাকলস, কোম্পানীগঞ্জ, সিলেট; সিদ্দিক মিয়া (৫৩), পিতা মৃত লতিফ মিয়া, সাং পাবই, মোহনগঞ্জ, নেত্রকোনা; এবং ময়না মিয়া (৫০), পিতা মৃত আবুবকর, সাং গুচ্ছ গ্রাম, গোয়াইনঘাট, সিলেট।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, সাজাপ্রাপ্ত পাঁচজনকে ইতোমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিষিদ্ধ এলাকা থেকে উত্তোলিত পাথর যার ক্রাশার মিলেই পাওয়া যাবে, তাকে আইনের আওতায় আনা হবে এবং এ বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30