• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুষ্টিয়ার পদ্মা নদীতে নৌকা ডুবিতে ২জনের মৃৃত্যু 

     swadhinshomoy 
    19th Nov 2025 5:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি ফরিদ আহমেদ

    কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে ২জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ২জন।
    মঙ্গলবার (১৮নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উক্ত দুর্ঘটনা ঘটে।
    নিহতরা হলেন, একই এলাকার ইসলামপুর গ্রামের মৃত আবুল গফুরের পুত্র আব্দুর রশিদ (৫৮) ও মৃত শরাফত আলী প্রামানিকের পুত্র মোঃ মামুন (২৮)। আহতরা হলেন, মৃত সিরাজ আলী প্রামাণিকের পুত্র শরিফুল এবং মৃত পলান আলীর পুত্র ইউসুফ আলী।
    ঐ এলাকার সংবাদকর্মী ও নিহতদের প্রতিবেশী এস এম রওনক জানান, এলাকার উক্ত ব্যক্তিরা ভোরে একটি ছোট্ট ডুঙ্গা নৌকা নিয়ে পদ্মা নদী পার হয়ে পদ্মার চরে তাঁদের চাষাবাদের জমিতে যাচ্ছিলেন। নদীর মাঝখানে হঠাৎ তাদের নৌকাতে পানি উঠে যায় এবং নৌকা ডুবে যায়। স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
    আহত শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো মামুনের জমিতে আমরা আখ লাগানোর জন্য রওনা দিই। জমি নদীর অপরপ্রান্তে হওয়ায় ছোট ডুঙ্গা (ছোট নৌকা জাতীয়) দিয়ে পার হয়, আজকেও অন্যদিনের মতো চারজন পার হচ্ছিলাম। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ ডুঙ্গা সামান্য কাত হয়ে পানি উঠতে থাকে তারপর কিছু বুঝে ওঠার আগেই ডুবে যায়। যে যার মতো প্রাণে বাঁচার চেষ্টা করতে থাকি। হঠাৎ আমি পায়ের নীচে মাটির স্পর্শ অনুভব করি এবং কোন রকম কিনারায় উঠে জ্ঞান হারিয়ে ফেলি।
    প্রত্যক্ষদর্শী মোঃ ইমরান হোসেন বলেন, আমরাও নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলাম, ওদের পরেই আমরা যাবো কিন্তু ওরা কিছুদূর যেতেই ছোট নৌকাটা হঠাৎ দুলতে দুলতে কাত হয়ে ডুবে যায়, আমি-সহ কয়েকজন দ্রুত ঝাঁপ দিয়ে তাদের মধ্যে মামুন ও রশিদ চাচাকে উদ্ধার করি। রশিদ চাচা-সহ দু’জনের অবস্থায় খুব খারাপ ছিল।
    ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আছে আব্দুর রব তালুকদার জানান যেহেতু নদীর দুর্ঘটনা ঘটেছে তাই বিষয়টি ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ তদারকি করছে।
    স্থানীয় ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম রনি বলল, দুর্ঘটনা শোনার সাথে সাথে সেখানে উপস্থিত হয় এবং যা জানতে পারি তা সত্যি খুব মর্মান্তিক ঘটনা, একই সঙ্গে একই গ্রামের দুই জনের মৃত্যুতে এলাকায় গভীর শোক বিরাজ করছে। নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বাভাবিক মৃত্যু ঘোষণা করায় তাদেরকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী কবরস্থানে দাফন করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30