• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রায়গঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    19th Nov 2025 11:16 am  |  অনলাইন সংস্করণ Print

    রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

    সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উদ্যোগে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম।

    এ সময় বক্তব্য দেন উপজেলা বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রশিদ আল মামুন খান, সাধারণ সম্পাদক কেএম রায়হান কবির রানা, বিএফএ’র উপজেলা সভাপতি মো. শামীমুল হাসান এবং বিসিআইসি প্রতিনিধি মো. শামছুল হক খান, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মো. আলী হায়দার আব্বাসী প্রমুখ।

    সভায় সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা–২০২৫ বাস্তবায়ন, চলতি রবি মৌসুমে সারের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণ, বাজার ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    উপজেলার কৃষি কার্যক্রমকে আরও সুসংহত ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ বিশেষ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

    এ সময় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30