রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
১৯ নভেম্বর বুধবার রায়গঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ফাতাহ এম এম মডেল মাদ্রাসার কুরআনুল কারীমের সবক প্রদান ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত এমপি পদপ্রার্থী জননেতা প্রফেসর শায়খ ড. মাওলানা আব্দুস সামাদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আগামী শিক্ষাঙ্গন হবে নতুন চিন্তা ও নতুন স্বপ্নের। শুধু পাঠ্যপুস্তক নয়, আমরা নৈতিক শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতিকেও বাধ্যতামূলক করব। পড়াশোনা, খেলাধুলা ও সংস্কৃতির সম্মিলিত চর্চার মাধ্যমেই সমাজের গুণগত পরিবর্তন আনা সম্ভব।’ তিনি বলেন, ‘আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ধানের দাঁড়ি পাল্লাকে বিজয়ী করলে নতুন সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা নিশ্চিত করবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ স্বশাসন ও স্বাধীনভাবে পরিচালনার নিশ্চয়তা দেওয়া হবে।’
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে তিনি আরো বলেন, শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের একটি পারিবারিক সম্পর্ক তৈরি না হলে শিক্ষার পরিবেশ উন্নত হয় না।
অত্র মাদ্রাসার পরিচালক জনাব মনিরুল ইসলাম জাফরের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব খোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোঃ আলী মর্তুজা, উপজেলা সেক্রেটারি ডাঃ এস এম মুনসুর আলী, পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুফতি জাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, মোতাহার হোসেন তালুকদার হোমিওপ্যাথিক কলেজের শিক্ষক ডাঃ ফজলুল হক খানসহ বিশিষ্ট ব্যক্তি বর্গ।

