• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল শহিদুল হক ও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ রুহুল আমিন 

     swadhinshomoy 
    22nd Nov 2025 5:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

    কিশোরগঞ্জ জেলার সেপ্টেম্বর ও অক্টোবর -২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম থানার ওসি জনাব মোঃ রুহুল আমিন।

    একই সঙ্গে চতুর্থ বারের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোঃ শহিদুল হক।

    এছাড়াও একই থানার এসআই (নি:) একেএম মোশারফ হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই (নিঃ) মোঃ শফিকুল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন।

    একই সাথে কলমা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল দাস বিভিন্ন কাজে সহযোগিতা করে বিশেষ পুরস্কারে ভূষিত হন।

    অষ্টগ্রাম ‎থানার এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামি গ্রেফতার, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা প্রদান করা হয়।

    ‎অদ্য ২২/১১/ ২০২৫/ইং তারিখ রোজ সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আয়োজিত অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ সার্কেল অফিসারকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার জানান মোঃ হাসান চৌধুরী তাদের কে‌ এই পুরস্কারে ভূষিত করেন।

    ‎এই অর্জনের মাধ্যমে অষ্টগ্রাম থানা আবারও জেলার শ্রেষ্ঠদের তালিকায় নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। যা থানার সার্বিক সাফল্য ও পুলিশ সদস্যদের আন্তরিকতার প্রতিফলন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30