swadhinshomoy
22nd Nov 2025 5:02 pm | অনলাইন সংস্করণ Print
মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটে। নলডাঙ্গা পৌর বাজারে জহুরুল ভিলার দ্বিতীয় তলায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এম জহুরুল ইসলাম। তিনি প্রেসক্লাবের গঠনতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরে উপস্থিত সদস্যদের পাঠ করে শোনান।
সভায় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত থেকে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা শেষে সভাপতি ও সদস্যবৃন্দ ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করেন। পরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

