• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গায় প্রাচীর নির্মানকে কেন্দ্র করে হামলার অভিযোগ,নারীসহ আহত ৫ 

     swadhinshomoy 
    22nd Nov 2025 5:14 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গার শেখপাড়া গ্রামের প্রাচীর নির্মানকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ ৫ জন আহত হয়েছে। আহতদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    আহতরা হলো মোঃ শরিফুল ইসলাম, শরিফুলের স্ত্রী,শরিফুলের মেয়ে,শরিফুলের ছেলে মোঃ সজীব হোসেন এবং সজীবের স্ত্রী।
    শুক্রবার (২১ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    উপ-সহকারী ব্যবস্থাপক নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে কর্মরত আহত মোঃ সজীব হোসন বলেন,আমাদের রাস্তার পাশে একটা গাছ ছিল,গাছ পরে আমাদের রান্নাঘরটির ওয়াল ভেঙ্গে যায়। নিজস্ব সীমানায় পুরাতন প্রাচীর ভেঙ্গে নতুন প্রাচীর তৈরীর সময় দুপুর বেলা নামাজের সময় শেখপাড়ার মোঃ আফসার আলীর ছেলে হাসান আলী,মালেক,খোরশেদ আলম,নাজমুল হোসেন এবং খালেকের ছেলে ফয়সাল দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্য আমাদের উপর হামলা চালায়, আমরা নিরস্ত্র ছিলাম আমরা আত্মরক্ষা করতে যেয়ে পরিবারের সবাই আহত হই।
    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখন কেই অভিযোগ দেয়নি,অভিযোগ পেলে তদন্ত করে,ব্যবস্থা গ্রহন করা হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30