• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আত্রাইয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদ টি কালের স্বাক্ষী হয়ে 

     swadhinshomoy 
    23rd Nov 2025 2:25 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃফিরোজ আহমেদ,আত্রাই নওগাঁ প্রতিনিধিঃ

    নওগাঁর আত্রাইয়ে অবস্থিত তিন গম্বুজ মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে
    মোগল স্থাপত্যরীতিতে তৈরি নওগাঁর আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদটি এখন বিলুপ্তির পথে। সঠিক যত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক স্থাপনা মসজিদ টি।
    উপজেলার ইসলামগাঁথী গ্রামে অবস্থিত তিন গুম্বুজ মসজিদটি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বদিকে ঐতিহাসিক গুড় নদীর তীরে গ্রামটি অবস্থিত। এই গ্রামেই রয়েছে শতাধিক বছরের পুরোনো স্থাপনা মসজিদটি।
    কখন কিংবা কে এই স্থাপনা দু’টি নির্মাণ করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে জনশ্রুতি রয়েছে রাতারাতি নাকি হঠাৎ করে গড়ে উঠে এই মসজিদটি।
    স্থানীয়রা জানায়, ওই গ্রাম এক সময় নিভৃত একটি জনবসতি ছিল। অতীতে নৌকার বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না। সেই গ্রামে আজ থেকে শতাধিক বছর আগে গড়ে ওঠে তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ।
    ওই গ্রামের সত্তুর্ধো বয়সী বৃদ্ধ মো. আব্দুস ছাত্তার বলেন, আমরাতো দূরের কথা, আমাদের বাপ-দাদারাও বলতে পারেননি এটি কত সালে স্থাপিত হয়েছে।
    ওই গ্রামের বাসিন্দা আত্রাই কলকাকলী মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাজেদুর রহমান বলেন, আমার দাদা ১৯৮০ সালে ১০৩ বছর বয়সে মারা গেছেন। তিনিও বলতে পারেননি এ মসজিদটি কোন সময় তৈরি হয়েছে।

    তিনি আরও বলেন, তবে ইতিহাস পর্যালোচনায় যতদূর জানা যায়, ১৫৭৬ খ্রিষ্টাব্দে মোগল শাসনামলে ইসলাম খাঁ নামে এক ব্যক্তি এই এলাকার শাসনকার্যে নিয়োজিত ছিলেন। ইসলামগাঁথী, ইসলামপুরসহ এ অঞ্চলে বেশ কয়েকটি গ্রাম তার নামানুসারেই করা হয়েছে। ধারণা করা হয় তার আমলেই এ মসজিদটি নির্মাণ করা হয়েছে।
    অধ্যক্ষ মাজেদুর রহমান জানান, এসএ এবং আরএস খতিয়ান মূলে ৬ শতক জমির ওপর কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে স্থাপনা মসজিদটি।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30