• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জণগণ ভোট দিতে চায়- সৈয়দ ফয়সল 

     swadhinshomoy 
    23rd Nov 2025 2:31 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ ঃ

    হবিগঞ্জ এর চুনারুঘাটে বিএনপির জনসভায় সৈয়দ মোঃ ফয়সল বলেন দেশের মানুষ ভোট দিতে চায়, ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না।

    হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। কোনো ষড়যন্ত্র ই জণগণকে থমিয়ে রাখতে পারবে না।

    যত ষড়যন্ত্রই হয় না কেন—জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। এবার জনগণ গণতন্ত্র ফেরানোর জন্য প্রস্তুত।

    তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের রূপরেখা।

    শনিবার( ২২/১১/২৫ইং) সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    বিশেষ অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ শাহজাহান বলেন-চুনারুঘাট–মাধবপুরের মানুষ পরিবর্তন চায়।জণগণ ন্যায়, উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে। জনগণের ঐক্যই সব বাধা অতিক্রম করবে।আসুন আমরা
    ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে এই আসনে ধানের শীষ কে বিজয়ী করি।

    প্রকৌশলী সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ বলেন- চুনারুঘাট–মাধবপুরের মানুষ কখনোই অন্যায় মেনে নেয় না।বি এন পি জনগণের শক্তিতে বিশ্বাস করে।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেল চেয়ারম্যান বি এন পি সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামছু, পিপি এড.আব্দু হাই, এডঃ সরকার মোঃ শহিদ, দিদার আলী, এডঃ মোজাম্মেল আহবায়ক যুবদল,সফিক মিয়া মহালদার সিনিঃ যুগ্ন- আহবায়ক সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি/ সাধারণ সম্পাদক ও ছাত্রদল, সেচ্ছাসেবকদলসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
    বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীগণ মিছিল সহকারে সমাবেশে অংশ গ্রহণ করেন,সভাস্থল পরিণত হয় নেতা কর্মীদের মিলন মেলায়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30