• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভূরুঙ্গামারী-নাগেশ্বরী ২৫ কুড়িগ্রাম ১ আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী মাহফুজুল ইসলাম কিরন 

     swadhinshomoy 
    23rd Nov 2025 2:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    এস এম গোলাম মোস্তফা,ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

    কুড়িগ্রাম জেলায় দীর্ঘদিন পর নতুন ব্যক্তিত্ব দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে মনে করছেন সাধারণ মানুষ। বিশেষ করে ২৫ কুড়িগ্রাম-০১ আসনের উন্নয়ন নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে দীর্ঘদিনের হতাশা ও ক্ষোভের কালো মেঘ, কখন যে ঝরে আকাশ পরিস্কার হবে? এলাকার জনগণের দাবি, এ আসনে এখন পর্যন্ত এমন একজন যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব নিয়ে আসতে পারেনি যে সংসদে গিয়ে এলাকার সমস্যাগুলো দৃঢ়ভাবে উপস্থাপন করে দাবী পূরনে সক্ষম হয়নি। ফলে উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে আছে এ অঞ্চল।

    এ অবস্থায় নতুনভাবে পরিবর্তনের দাবি উঠছে সাধারণ মানুষের মুখে। তারা মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে নেতৃত্বেও বদল প্রয়োজন। যোগ্য, শিক্ষিত ও সমাজ সচেতন প্রার্থীকেই সামনে এগিয়ে আনতে হবে।

    এ সংক্রান্ত আলোচনায় উঠে এসেছে মো: মাহফুজুল ইসলাম (কিরন) নামটি।
    ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী মাহফুজ কিরন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। পাশাপাশি তার পরিবার দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখছে।

    জানা যায়, পরিবারের উদ্যোগে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠা করা হয়েছে লাইব্রেরি ও স্কুলে স্কুলে বুক কর্নার। এছাড়া মাকসুদা-আজিজ বৃত্তি এর মাধ্যমে প্রতিবছর গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
    তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, স্থানীয় সামাজিক সংগঠন গঠন ও পরিচালনা এবং দুস্থ-অসহায় মানুষের নিয়মিত সেবামূলক কার্যক্রম দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন তিনি।

    সম্প্রতি ভুরুঙ্গামারীতে সফলভাবে অনুষ্ঠিত “মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি

    স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, সমাজ ও রাষ্ট্রের পরিবর্তনে এমন শিক্ষিত, দায়িত্বশীল ও উন্নয়নমনস্ক নেতৃত্ব প্রয়োজন। তাই তারা জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র প্রতি আহ্বান জানিয়েছেন মো: মাহফুজুল ইসলাম (কিরন) কে ২৫ কুড়িগ্রাম-০১ আসনের মনোনয়ন পেয়ে যাক।

    এ বিষয়ে এলাকার একাধিক নাগরিক জানান,
    “আমরা এমন নেতা চাই, যিনি চাটুকারিতার রাজনীতি করেন না; বরং সমাজের বাস্তব সমস্যায় জড়িত থেকে মানুষের হয়ে কাজ করেন।

    জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বিষয়ে কোনো ঘোষণা পাওয়া যায়নি। তবে আসনটিতে রাজনৈতিক আলোচনায় সাবেক ব্যাংকার, শিক্ষানুরাগী ও আলোকিত সমাজ সংস্কারক মো: মাহফুজুল ইসলাম (কিরন) এর নাম এখন ব্যাপকভাবে আলোচিত। এনসিপি’র দলীয় দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি ভুরুঙ্গামারী নাগেশ্বরী ও কচাকাটা থানার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে বাজারে নতুন এই দলের পক্ষে জনসংযোগ, প্রচারণা ও উঠান বৈঠক করে চলেছেন।
    ইতোমধ্যে ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডের কাছেই এনসিপি’র উপজেলা কার্যালয উদ্বোধন করা হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30