• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার রুটিন বৈষম্যমূলক প্রতিবাদে ববি শিক্ষার্থীদের দেড় ঘণ্টা সড়ক অবরোধ 

     swadhinshomoy 
    24th Nov 2025 11:49 am  |  অনলাইন সংস্করণ Print

    আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

    ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য সময় বৃদ্ধির দাবিতে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। রবিবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড় ঘণ্টা ধরে প্রধান ফটকের সামনে এই অবরোধ চলায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
    অবরোধে অংশ নেওয়া প্রিলিমিনারি উত্তীর্ণ শিক্ষার্থীরা জানান, পিএসসির ঘোষিত নতুন লিখিত পরীক্ষার রুটিন অত্যন্ত অল্প সময়ের মধ্যে প্রকাশ করা হয়েছে। মাত্র ৬০ দিনে ১২০০ নম্বরের বিসিএস লিখিত সিলেবাস শেষ করা নতুন পরীক্ষার্থীদের পক্ষে অসম্ভব উল্লেখ করে তারা সময় বৃদ্ধির দাবি জানান। তাদের অভিযোগ, অভিজ্ঞ পরীক্ষার্থীরা কিছুটা সুবিধায় থাকলেও নতুনদের জন্য এই রুটিন ‘বৈষম্যমূলক’।
    আন্দোলনকারী শিক্ষার্থী সাদিক খান বলেন, হঠাৎ করে এক মাসের নোটিশে রুটিন প্রকাশ করা হয়েছে। এতে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। সময় না বাড়ালে সিদ্ধান্ত মানা হবে না।
    অবরোধের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষার্থীরাও বড় ধরনের বিড়ম্বনায় পড়েন। অনেককে গাড়ি ফেলে হেঁটে যেতে দেখা যায়।
    ব্যবসায় অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, রাস্তা বন্ধ থাকায় ঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোটাই কঠিন হয়ে গেছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30