• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পটুয়াখালী ভার্সিটিতে, বিপ্লব ও সংহতি দিবসের প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ 

     swadhinshomoy 
    24th Nov 2025 11:24 am  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

     

    ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাএদলের উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ২ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে শহীদ জিয়াউর রহমানের জীবনী নিয়ে রচিত বই ও ক্রেস্ট বিতরণ করেন। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো: ইকতিয়ার উদ্দিন,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, ল এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন,বেসিক সায়েন্স বিভাগের প্রফেসর ড.মো: মামুন অর রশিদ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(অ.দা.) ড.আমিনুল ইসলাম,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ,জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট সভাপতি মো:আবুবকর সিদ্দিক,ডেপুটি রেজিস্ট্রার মো: শাহজালাল, খায়রুল বাশার মিয়া,সহকারী রেজিস্ট্রার এম. রিয়াজ কাঞ্চন, সেকশন অফিসার লোকমান হোসেন,মাহমুদ আল জামান, পবিপ্রবি ছাএদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30