• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বানিয়াচং সড়কে দুর্ঘটনা: আহত নেতার পাশে ছুটে ডা. জীবন 

     swadhinshomoy 
    26th Nov 2025 10:31 am  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম,হবিগঞ্জ:

    হবিগঞ্জের বানিয়াচং থেকে আজমিরীগঞ্জে নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিএনপির আজমিরীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মফিজ মিয়ার শয্যাপাশে ছুটে গেলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন।
    মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত হাসপাতালে গিয়ে আহত নেতার খোঁজ-খবর নেন এবং চিকিৎসার সার্বিক বিষয়ে সহযোগিতা করেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন মফিজ মিয়া। পথিমধ্যে তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন। খবর পেয়ে ডা. জীবন তাৎক্ষণিক হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

    আহত মফিজ মিয়ার পরিবার জানান, একজন জনপ্রতিনিধি প্রার্থী হয়েও ডা. জীবনের দ্রুত উপস্থিতি তাদের মধ্যে স্বস্তি দিয়েছে। তার উপস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা আরও দ্রুত ও সমন্বিতভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

    ডা. জীবন বলেন, “মানুষের বিপদে পাশে থাকা আমার দায়িত্ব। দলের একজন নেতার দুর্ঘটনার খবর পেয়েই ছুটে এসেছি। আল্লাহর রহমতে তিনি এখন স্থিতিশীল আছেন।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30